কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

আগামী দুই বছরে শরণার্থীর সংখ্যা ভয়াবহভাবে বাড়বে 

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি : সংগৃহীত
বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি : সংগৃহীত

চলমান সংঘাত ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার কারণে ২০২৫-২০২৬ সালে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬৭ লাখ বৃদ্ধি পেতে পারে। সম্প্রতি ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) গ্লোবাল ডিসপ্লেসমেন্ট ফোরকাস্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

ডিআরসি মহাসচিব শার্লট স্লেন্তে বলেছেন, আমরা যুদ্ধ ও দায়মুক্তির যুগে বাস করছি। বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে।

ডিআরসি জানিয়েছে, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বর্তমানে ১২ কোটি ২৬ লাখ। সংস্থাটি তাদের পূর্বাভাসে ২০২৫ সালে ৪২ লাখ এবং ২০২৬ সালে আরও ২৫ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

এই বাস্তুচ্যুতির প্রধান কারণ হিসেবে সুদান ও মিয়ানমারের গৃহযুদ্ধকে উল্লেখ করা হয়েছে। সুদানে চলমান মানবিক সংকটের ফলে এরইমধ্যে ১ কোটি ২৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা নতুন বাস্তুচ্যুতির প্রায় এক তৃতীয়াংশের জন্য দায়ী। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে ৩৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ সেখানে আরও ১৪ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও, আফগানিস্তান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, সিরিয়া, ইয়েমেন ও ভেনিজুয়েলায় সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন ও আর্থ-সামাজিক অস্থিতিশীলতার কারণে বাস্তুচ্যুতির সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিআরসি জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ ৬৭ লাখ লোকের বাস্তুচ্যুত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X