কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং নিউ সাউথ ওয়েলসে এক দমকল কর্মী মারা গেছেন। খবর রয়টার্স।

কর্তৃপক্ষ জানায়, সিডনির উত্তরের তৃণভূমিতে আগুন নেভাতে কাজ করার সময় একটি গাছ পড়ে ওই দমকল কর্মী গুরুতর আহত হন। ৫৯ বছর বয়সী এই কর্মী পরে ঘটনাস্থলেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ।

গত সপ্তাহান্তে নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানল ১৬টি বাড়ি ধ্বংস করে। সাড়ে তিন লাখ মানুষের বসবাস করা এই এলাকায় অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। কুলইওং শহরের বাসিন্দা রোশেল ডাউস্ট বলেন, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে, বাড়ি বাঁচাতে গিয়ে তার স্বামীও জীবন ঝুঁকিতে পড়েছিলেন।

রোববার (৭ ডিসেম্বর) রাতে পরিস্থিতি কিছুটা ভালো হলেও আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত রাজ্যের তৃণভূমি এলাকায় ৫০টির বেশি দাবানল সক্রিয় ছিল।

তাসমানিয়ায়ও বড় দাবানল ছড়িয়ে পড়েছে। রাজধানী হোবার্টের উত্তর-পূর্বে ডলফিন স্যান্ডস এলাকায় ১৭২৯ একর জমিতে আগুনে ১৯টি বাড়ি ধ্বংস ও আরও ৪০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও এলাকাটি এখনো বিপজ্জনক হওয়ায় বাসিন্দাদের ফিরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল। এসময় তাপমাত্রা বেশি থাকায় প্রায়ই বড় ধরনের দাবানল দেখা যায়। এ বছরও তীব্র গরমের কারণে ঝুঁকি বাড়ায় কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X