কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেক্সিকো সিটিতে বকেয়া বেতনের দাবিতে একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়ন বন্ধ করে দেন এক পাইলট। শুক্রবার তিনি বিমানের ককপিটে অবস্থান নেন এবং বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত ফ্লাইট চালাবেন না বলে ঘোষণা দেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

রিফর্মা পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, ‘ওরা আমাদের যা পাওনা আছে, তা না দেওয়া পর্যন্ত এই বিমান উড়বে না।’ তবে বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ভিডিওতে পাইলট জানান, তার নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাকে পাঁচ মাসের বেতন ও ভ্রমণ ব্যয় পরিশোধ করেনি। যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এমন হওয়া উচিত নয়। আমি প্রায় তিন বছর ধরে এই এয়ারলাইনে কাজ করছি, কখনো কোনো ফ্লাইট অসম্পন্ন রাখিনি।’ তিনি আরও জানান, তিনি তিন সন্তানের বাবা।

মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ক্যারিবীয় পর্যটন শহর কানকুনগামী একটি নির্ধারিত ফ্লাইটে ঘটে যাওয়া একটি ‘ঘটনা’ তদন্ত করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মেক্সিকান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরে ওই পাইলটকে আটক করা হয় এবং বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X