কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে বিমানের জরুরি অবতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেকসাইড এলাকায় শনিবার সকালে একটি এক ইঞ্জিনের ছোট বিমান জরুরি অবতরণ করেছে। এতে সড়কে চলাচলরত গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ধীর হয়ে যায়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, স্থানীয় সময় সকাল ১০টার পর উইন্টার গার্ডেন্স বুলেভার্ড এক্সিটের কাছে এসআর-৬৭ মহাসড়কের পাশে অবতরণ করে ব্যক্তিমালিকানাধীন বিমানটি। অবতরণের সময় বিমানটি সড়কের ধীরগতির লেন আংশিকভাবে বন্ধ করে দেয়। ফলে দক্ষিণমুখী যানবাহনকে একটি লেন ব্যবহার করে চলাচল করতে হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাস্থলে উপস্থিত ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে, ইঞ্জিনে ত্রুটির কারণেই বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়।

সাবেক মার্কিন বিমান বাহিনীর দুর্ঘটনা তদন্তকারী রিচ মার্টিনডেল বলেন, ইঞ্জিন বিকল হলে পাইলটদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং নির্দিষ্ট জরুরি পদ্ধতি অনুসরণ করতে হয়। তার ভাষায়, এমন পরিস্থিতিতে প্রথম কাজ হলো বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিরাপদ অবতরণের জায়গা খুঁজে নেওয়া।

তিনি আরও জানান, মহাসড়কে অবতরণ সাধারণত পাইলটদের প্রথম পছন্দ নয়। তবে জরুরি পরিস্থিতিতে বিকল্প সীমিত থাকলে এমন সিদ্ধান্ত নিতে হয়।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তথ্য সংগ্রহের প্রাথমিক ধাপ শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশে এক বছর পর্যন্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে।

দুপুরের দিকে উদ্ধারকারী দল বিমানটি টো ট্রাকে তুলে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X