বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত বহু

হামলার পুরোনো ছবি
হামলার পুরোনো ছবি

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) শুক্রবার জানায়, দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এনএনএ জানায়, বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনের বেশি হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।

হামলার স্থানে এখনও জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনটির এক সামরিক নেতা রয়েছেন।

এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদা শহরের উপকণ্ঠে অবস্থিত দেশটির বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েতে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শিবিরের হিত্তিন এলাকায় হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির বারবার লঙ্ঘনের জবাবে তারা একটি হামাস কমান্ড সেন্টারে হামলা করেছে, যেখান থেকে সন্ত্রাসীরা কার্যক্রম পরিচালনা করছিল।

হামলার নিন্দা জানিয়ে হামাস বলেছে, এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। সামরিক কেউ ছিলেন না।

এনএনএ আরও জানিয়েছে, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনী ব্যবহার করত, তবে বর্তমানে এটি একজন ব্যক্তি খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ভাড়া নিয়েছিলেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X