কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড ছাড়ছেন নাগরিকরা, তালিকায় সাবেক প্রধানমন্ত্রীও

জাসিন্ডা আরডার্ন। ছবি : সংগৃহীত
জাসিন্ডা আরডার্ন। ছবি : সংগৃহীত

‘আমি কখনো ভাবিনি ওয়েলিংটনের বাইরে, বা নিউজিল্যান্ডের বাইরে কোথাও বাস করব। কিন্তু এখন আমাদের পরিবার অসহায়, কিছু করার নেই। স্থানান্তরের পর জীবনে নতুন অ্যাডভেঞ্চার আর স্বস্তি এসেছে।’ বলছিলেন ওয়েলিংটন থেকে মেলবোর্নে স্থানান্তরিত জাসিন্ডা থর্ন ।

পাঁচটি স্যুটকেস আর তাদের শিহ তজু কুকুর বাবলস নিয়ে থর্ন দম্পতি ও দুই সন্তান নিউজিল্যান্ডের রাজধানী ছেড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলে গেছেন। একই দামে তাদের নতুন বাড়ি আগেরটির চেয়ে এক-তৃতীয়াংশ বড়। বাড়ির উঠোনে পড়ে থাকা টেডি বিয়ার, পাঠ্যবই, ক্যাম্পিং সামগ্রী আর স্বামীর ড্রাম কিট, সবকিছু মিলিয়ে ২০ বছরের স্মৃতি ছড়িয়ে-ছিটিয়ে ছিল। সিএনএনের প্রতিবেদনে এমন কয়েকটি পরিবারের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ছবির মতো সুন্দর দেশ। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যেসব দেশে যেতে চায়, তার তালিকায় এটি সবসময় উপরের দিকে থাকে। অস্থির বিশ্বে নিরাপদ আশ্রয় খুঁজতে আসা ধনী আমেরিকানদের কাছেও এটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

কিন্তু এই দেশটিই এখন নিজের নাগরিকদের হারাচ্ছে রেকর্ড পরিমাণে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, গত চার বছরে ৩০ থেকে ৫০ বছর বয়সী নিউজিল্যান্ডারদের অভিবাসন দ্বিগুণেরও বেশি বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চাকরির বাজারের দুর্বলতাই এর মূল কারণ বলে জনসংখ্যাতাত্ত্বিকরা জানিয়েছেন।

এই প্রবণতার সাম্প্রতিকতম মুখ হয়ে উঠেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ৪৫ বছর বয়সী আরডার্ন ও তার পরিবার সম্প্রতি সিডনিতে চলে গেছেন। গত সপ্তাহে তার অফিস নিশ্চিত করেছে, তারা সিডনির উত্তরাঞ্চলের ধনী সমুদ্রতীরবর্তী এলাকায় বাড়ি খুঁজছেন।

জাসিন্ডা থর্নের মতো অনেকেই বলছেন, নিউজিল্যান্ডে জীবনযাত্রার খরচ, বাসস্থানের সংকট এবং চাকরির অনিশ্চয়তা তাদের দেশ ছেড়ে যেতে বাধ্য করেছে। অস্ট্রেলিয়ায় একই আয়ে বড় বাড়ি, ভালো শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে বলে অনেকে সেখানে স্থানান্তরিত হচ্ছেন।

নিউজিল্যান্ড সরকার এখনো এই অভিবাসনের প্রবণতা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি ও জনশক্তির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

খোরশেদা বানু'র দোয়া মাহফিল / মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

বিএনপির ইতিহাস প্রতারণার, প্রতিটি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী তারা: নাহিদ ইসলাম

যেখানে মুসলিম ফুটবলারদের অনুসরণ করেন এমবাপে

কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১১ নাগরিক আটক

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়াল চীন-রাশিয়া

১০

৪৮ বছর পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ

১১

এসেছে বিস্ফোরক, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

১২

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

১৩

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

১৪

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

১৫

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

১৭

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

১৮

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

১৯

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

২০
X