কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির স্বর্ণের দাম বেড়ে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৭৭২.৬০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বাড়ানোয় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমবে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। ফলে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও কিছুটা কমেছে।

তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাত শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেলের দাম ও সুদের হারও বাড়তে পারে, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করবে। এদিকে যুদ্ধবিরতির খবরের পর বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদপ্রার্থী কেভিন ওয়ার্শ জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি সিনেটকে আশ্বস্ত করেছেন যে, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা বজায় রাখবেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়েছে, প্লাটিনামের দাম ১.৭ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ বেড়েছে।

কালবেলা/এএমএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১০

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১১

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১২

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৩

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৫

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৬

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৭

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৮

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৯

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

২০
X