কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম। ছবি : সংগৃহীত
আবারও বাড়ল স্বর্ণের দাম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক পরিস্থিতি এবং আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের মধ্যেই আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

সোমবার (১১ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৩০ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচারসও ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৪০ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন দাম কমার পর স্বর্ণ কেনার প্রবণতা দেখাচ্ছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার প্রকাশ পাবে প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই)।

বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের সুদের হার সংক্রান্ত নীতিমালা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সম্ভাব্য মুদ্রাস্ফীতির চাপের কারণে ২০২৬ সালে সুদহার কমানোর পূর্বাভাসও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো আয়হীন সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।

অন্যদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনাও বাজারে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি জ্বালানি তেলের দামের পাশাপাশি স্বর্ণের বাজারেও প্রভাব ফেলছে।

বিনিয়োগকারীরা এখন হরমুজ প্রণালির পরিস্থিতির দিকেও নজর রাখছেন, কারণ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উত্তেজনা বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

এসময় স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুরও দাম বাড়তে দেখা গেছে। রূপার দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ২ দশমিক ৬ শতাংশ ও ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X