কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:৩৫ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে চলন্ত বাসে আগুন, ১৬ জনের মৃত্যু

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ান শহরের কাছে ডিজেলবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। রোববার (২০ আগস্ট) ভোরে শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথিমধ্যে রোববার ভোরে ভাট্টিয়ান শহরের কাছে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ডিজেলবাহী পিকআপে ধাক্কা দিলে বাসে আগুন ধরে যায়। এরপর বাসের জানালা ভেঙে যাত্রীদের বের করেন স্থানীয়রা।

জেলা পুলিশের চিকিৎসক ফাহাদ বলেন, পিকআপে ধাক্কা দেওয়ার পরই বাসে আগুন ধরে যায়। আহতদের পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানে নিয়মিত সড়কে দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়।

গত জুলাই মাসে পাঞ্জাবের রাজনপুর জেলার ফাজিলপুর এলাকায় একটি বাস উল্টে গেলে পাঁচ জন নিহত এবং ২০ জন আহত হয়। নিহতদের মধ্যে এক নারী এবং দুই শিশু ছিল। এর কয়েক দিন আগে গীতি-দাসের পাহাড়ি এলাকায় মোড় নেওয়ার সময় খাঁদে পড়ে আট জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X