কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুবকের কান্না দেখে সব ফিরিয়ে দিল ছিনতাইকারী!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে ছিনতাইয়ের ঘটনায় নৃশংসতা বেড়েই চলেছে। তবে এরই মধ্যে পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে মানবতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই একটি বাইকে করে দুজন ছিনতাইকারী তার কাছে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। সব ছিনিয়ে নেওয়ার পর ভীত ও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে ওই যুবক। এরপর যা ঘটেছে, তা যে কারও কল্পনাতীত। যুবককে কাঁদতে দেখে ছিনতাইকারীর মন গলে যায়। এরপর ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা যুবককে ফিরিয়ে দেন। এমনকি ওই যুবককে জড়িয়েও ধরে সান্ত্বনা দিচ্ছেন ছিনতাইকারী।

মূলত একটি সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ঘটনার স্থান এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, এটি পাকিস্তানের কোনো শহর বলে অনুমান করা হচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

এই ঘটনাটির ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত বলছেন।

কেউ লিখেছেন, অপরাধী হলেও মন আছে, অনুভূতি আছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ভিডিওটি পরিকল্পিত কি না? নাকি সত্যিকারেরই আবেগের ফসল? যদি এটি বাস্তব ঘটনা হয়ে থাকে, তাহলে এটি একটি শক্তিশালী বার্তা দেয়, মানুষের ভেতরের মানবতাবোধ এখনো পুরোপুরি মরে যায়নি। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কালবেলা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X