কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণের মাধ্যমে তার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, এর আগেও একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল। এতে আবারও প্রমাণিত হলো, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও সম্পৃক্ততা আছে।

শনিবার পরিচালিত এ অভিযানে পাকিস্তানি বাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করার পর সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অভিযান চালায়।

দুদিনব্যাপী এ অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘেরাও করা হয়। তীব্র বন্দুকযুদ্ধ শেষে ১৭ জন নিহত হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X