কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নিয়ে পাকিস্তান আইএসপিআরের বিবৃতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাৎ নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তান আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশে সরকারি সফরে থাকাকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। জেনারেল মির্জা পাকিস্তান ও বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

উভয়পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন এবং সামরিক থেকে সামরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরে জেনারেল মির্জা সিলেটের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেতৃত্ব পাকিস্তান সশস্ত্র বাহিনীর উচ্চ পেশাগত মান, সাফল্য এবং সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের ত্যাগের প্রশংসা করেন।

এর আগে ঢাকার সেনানিবাসে জেনারেল মির্জাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X