তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে তাবলিগ জামায়াতের পাকিস্তানি শূরা সদস্যের মৃত্যু

তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামায়াতের শূরা সদস্য পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন। ছবি : কালবেলা
তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামায়াতের শূরা সদস্য পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকার পুরাতন জামে মসজিদে তাবলিগ জামায়াতের শূরা সদস্য পাকিস্তানি নাগরিক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মসজিদে বয়ানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আব্দুল মান্নান পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। তিনি এক বছরের জন্য বাংলাদেশে তাবলিগের কাজে এসেছিলেন। তাবলিগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন।

তাবলিগ জামাতের সাথী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ শালবাহান রোড মাদ্রাসায় রাখা হয়। পরে প্রশাসনের নির্দেশে মরদেহ পঞ্চগড়ে পাঠানো হয়।

তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X