কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের কড়া বার্তা

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, ‘সামনের নির্বাচন সহজ নয়, অনেকেই এই কথা হেসেখেলে উড়িয় দিয়েছেন। আজ তারা তা অনুধাবন করতে পারছেন।’

তারেক রহমান বলেছেন, তাদের পরিকল্পনা দলীয় হলেও তা দেশের জন্য প্রণীত, দেশের মানুষের কথা মাথায় রেখেই তা তৈরি করা হয়েছে।

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য। নেতাকর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।

তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান, তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এ তপশিল ঘোষণা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X