মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হাদি গুলিবিদ্ধ, যা বললেন রাকিব-নাসির

রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসির। ছবি : সংগৃহীত
রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসির। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসর উদ্দিন নাসির এ নিন্দা জানান।

রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন, ‘ওসমান হাদি গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।’

নাসির উদ্দিন নাসির তার পোস্টে লিখেছেন, ‘তপশিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন, আমিন।’

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, শুক্রবার দুপুর আড়াইটার পর পরই গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X