কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘তপশিলের পর রাজনৈতিক দল আইন না মানলে বিধিমতো ব্যবস্থা’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ৷ ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ৷ ছবি : সংগৃহীত

তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সেগুলো নিশ্চিত করব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকা দরকার। আমি আশাবাদী, তারা আমাদের সহায়তা করবে।’

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।’

দেশে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি বলেন, ‘যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল যারা ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলে পরে করা যাবে। তপশিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে যারা রয়েছেন, তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।’

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

ইসি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তপশিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X