কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন তিনজন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা।

অক্টোবরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে চেষ্টা চালাচ্ছে। এমন প্রেক্ষাপটে আফগান সীমান্তঘেঁষা কুররাম জেলায় নতুন এই হামলা উদ্বেগ বাড়িয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পাড়ি দিয়ে তাদের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে—এগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যা। হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি।

অক্টোবরের পর থেকেই সীমান্ত উত্তেজনা বাড়ছে। গত শুক্রবারের ভারী গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হন। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় তিন দফা শান্তি আলোচনা হলেও স্থায়ী কোনো চুক্তি হয়নি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই কাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X