কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বাংলাদেশসহ ১৯ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে ১৯টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক সামরিক মহড়া ‘পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন ২০২৬’ শুরু হয়েছে। বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। খবর আরব নিউজের।

এই প্রতিযোগিতার অংশ হিসেবে ৬০ ঘণ্টাব্যাপী টহল মহড়া পরিচালিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী দলগুলোর শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতার কঠিন পরীক্ষা নেওয়া হবে। বাস্তব অভিযানের মতো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানোও মহড়ার অন্যতম লক্ষ্য।

আইএসপিআর জানায়, সৌদি আরবসহ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিসরসহ ১৯টি দেশের মোট ২৪টি আন্তর্জাতিক দল এ মহড়ায় অংশ নিচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি দেশটির নৌবাহিনীর ১৬টি স্থানীয় দলও মহড়ায় অংশ নিচ্ছে এবং পাকিস্তান বিমানবাহিনী পর্যবেক্ষক হিসেবে রয়েছে। প্রতি বছর আয়োজন করা এ মহড়ার উদ্দেশ্য হলো দলগত মনোভাব বাড়ানো, সৈনিকদের দক্ষতা উন্নয়ন এবং অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X