কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত

মধ্যস্থতার প্রস্তাব ইরানের, কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার

শাহবাজ, পুতিন ও আরাঘচি। ছবি : সংগৃহীত
শাহবাজ, পুতিন ও আরাঘচি। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, মস্কো আফগানিস্তান ও পাকিস্তানকে অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে।

রাতভর উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের বড় শহরগুলোর ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে পাকিস্তানি ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে তালেবান চৌকি, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে।

উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে, তবে তাদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কয়েক মাস ধরে চলমান উত্তেজনা ও ছোটখাটো সংঘর্ষের পর এই হামলাগুলোকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুতর উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। এতে প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নাজুক যুদ্ধের হুমকির মুখে পড়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে কাবুল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। যদিও তা আফগান তালেবান অস্বীকার করে আসছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের শেয়ার করা ভিডিওতে সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে গোলাবর্ষণের দৃশ্য এবং ভারী কামানের শব্দ শোনা যায়। আরেকটি ভিডিওতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। কর্মকর্তাদের দাবি অনুযায়ী পাকতিয়া প্রদেশে তালেবানের একটি সদর দপ্তরে ওই হামলাটি করা হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: পাকিস্তান-আফগানিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X