কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন গজব লিল হক নামকরণে কী বার্তা দিল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ইমারত সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধও ঘোষণা করেছে ইসলামাবাদ। তারা এই অভিযানের নাম দিয়েছে- অপারেশন গজব লিল হক।

যেকোনো অপারেশন পরিচালনার আগে প্রতিদ্বন্দ্বী দেশগুলো সাধারণত এর নাম ঠিক করে। এর মধ্য দিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের কারণও ইঙ্গিত করা হয়। সে হিসেবে পাকিস্তান তাদের নতুন এই অপারেশনের নাম দিয়েছে- অপারেশন গজব লিল হক। এর সরল অর্থ হচ্ছে- সত্য ও ন্যায়ের পক্ষে জ্বলে ওঠা। নামের মধ্য দিয়ে ইসলামাবাদ দাবি করছে, এই অপারেশন তাদের জন্য ন্যায়সঙ্গত।

পাকিস্তান নতুন এই যুদ্ধ শুরুর জন্য আফগানিস্তান সরকারকে দায়ী করছে। নামের মধ্য দিয়ে ইসলামাবাদ বার্তা দিচ্ছে, আফগানিস্তান যেহেতু আমাদের ভূখণ্ডে হামলা করেছে, সেজন্য ভূমির স্বাধীনতা রক্ষার্থে অপারেশন পরিচালনা আমাদের ন্যায়সঙ্গত অধিকার। সেজন্য আমাদের নতুন এই অপারেশন পরিচালনা করা বৈধ।

অবশ্য তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা চলতি সপ্তাহে ইসলামাবাদের একটি হামলার প্রতিক্রিয়ায় বৃহৎ পরিসরে এই অভিযান শুরু করেছে। তাদের দাবি, ওই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তবে ইসলামাবাদ বলেছে, তারা সন্দেহভাজন জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করেই হামলা চালিয়েছে।

তালেবানের সামরিক মুখপাত্র মাওলাভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা (গ্রিনিচ সময় ১৫:৩০) থেকে ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু হয়।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, এ অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।

পাকিস্তানের দাবি, হামলায় ১৩৩ আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তালেবান মুখপাত্র মুজাহিদ দাবি করে বলেন, ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ১৯টি পোস্ট দখল করা হয়েছে, অন্যদিকে নাঙ্গারহার প্রদেশে আট তালেবান যোদ্ধা নিহত, ১১ জন আহত এবং ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X