বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের কটূক্তির জবাব দিল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল(বামে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(ডানে)। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল(বামে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(ডানে)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা এক মন্তব্যকে ‘অজ্ঞতাপূর্ণ ও অনুচিত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মন্তব্য ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের সঙ্গে অসংগতিপূর্ণ।

শুক্রবার (২৪ এপ্রিল) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাষ্যকার মাইকেল স্যাভেজ তার রেডিও অনুষ্ঠান দ্য স্যাভেজ নেশনে বিতর্কিত মন্তব্যটি করেন। পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সেটি শেয়ার করেন। যদিও এ বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি।

ওই অনুষ্ঠানে স্যাভেজ বলেন, ‘যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একটি শিশু সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পেয়ে যায়। এরপর তারা চীন বা ভারত কিংবা পৃথিবীর অন্য কোনো ‘হেল হোল’ থেকে পুরো পরিবার নিয়ে আসে।’ তিনি আরও দাবি করেন, বর্তমান সময়ের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘এ মন্তব্যগুলো স্পষ্টতই অজ্ঞতাপূর্ণ, অনুপযুক্ত এবং রুচিহীন। এগুলো ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তবতা প্রতিফলিত করে না।’

নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রতিক্রিয়ায় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে ভারতকে ‘একটি মহান দেশ’ হিসেবে উল্লেখ করেছেন। দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে।

এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মন্তব্যটিকে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। দলটি বলেছে, এ মন্তব্য প্রতিটি ভারতীয় নাগরিকের অনুভূতিতে আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। সেখানে এশীয় বংশোদ্ভূতদের মধ্যে ভারতীয় ও চীনা বংশোদ্ভূতরাই সবচেয়ে বড় দুটি গোষ্ঠী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X