কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কোরবানির ২৫ ছাগল চুরি

পাকিস্তানে ২৫টি কোরবানির ছাগল চুরির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানে ২৫টি কোরবানির ছাগল চুরির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের করাচিতে ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা ২৫টি কোরবানির ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছাগলগুলোর মূল্য প্রায় ১৯ লাখ রুপি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মালিকপক্ষ।

সোমবার (১১ মে) জিও নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, করাচির গুলিস্তান-ই-জওহর এলাকার ব্লক ৮-এ শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি খালি প্লটে ছাগলগুলো বেঁধে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে সেখানে আসে। পরে তারা ছাগলগুলো একটি মিনি ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যায়, সন্দেহভাজনরা রাতের অন্ধকারে ছাগলগুলো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।

ছাগলগুলোর মালিক মোহাম্মদ ওসামা খান জানান, ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রাণীগুলো করাচিতে আনা হয়েছিল। চুরি হওয়া ছাগলগুলোর বাজারমূল্য ১৯ লাখ রুপির বেশি।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও ভিডিওর সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X