কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

ইসরায়েলের একটি পেট্রল স্টেশনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি পেট্রল স্টেশনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের কোখাভ ইয়াইর এলাকার প্রবেশমুখের কাছে একটি পেট্রল স্টেশনে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, হামলায় জড়িত বলে সন্দেহভাজন এক সশস্ত্র ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী ‘নিষ্ক্রিয়’ করেছে। তবে হামলায় জড়িত আরেক ব্যক্তি এখনো পলাতক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে খুঁজতে তল্লাশি অভিযান চলছে। খবর আল জাজিরার।

চিকিৎসা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহত চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং বাকি তিনজন মাঝারি মাত্রার আহত হয়েছেন।

এ ঘটনার পর কালকিলিয়ার কাছে অবস্থিত তসুর ইয়িৎসহাক বসতির বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কয়েক কিলোমিটার দূরে তসুর নাতান এলাকায় প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায়। একই স্থান থেকে আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, কোখাভ ইয়াইর শহরের কাছে একটি পেট্রল স্টেশনে পৃথক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তসুর ইয়িৎসহাক এলাকায় আহত হওয়া আরেক ব্যক্তিকেও চিকিৎসা দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একাধিক গুলিবর্ষণের ঘটনার খবর পাওয়ার পর সালইত ও তসুর ইয়িৎসহাক এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর মতে, ‘কোখাভ ইয়াইরের প্রবেশমুখে গুলিবর্ষণের ঘটনার পর পরিচালিত তল্লাশিতে হামলায় ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করা হয় এবং হামলার জন্য দায়ী বলে ধারণা করা ব্যক্তিকে নিষ্ক্রিয় করা হয়।’

এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত আরেক সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X