কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ইমরান খানের সম্পত্তির পরিমাণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করেছেন তিনি। বর্তমানে পাড়ি দিচ্ছেন প্রতিকূল পরিবেশ। ক্ষমতার চেয়ার থেকে ছিটকে পড়ার পর রাজনৈতিক সংকট ও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। বর্তমানে তোশাখানা মামলায় তিনি আদিয়ালা কারাগারে রয়েছেন।

নানা কারণে আলোচিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ কত তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। এবার তার সম্পদের পরিমাণ জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি। রোববার (৩১ ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরের তার সম্পতি কয়েক গুণ বেড়েছে। তবে তার নিজের মালিকানায় কোনো গাড়ি নেই।

জিও নিউজ জানিয়েছে, গত পাঁচ বছরে ইমরান খানের সম্পদের পরিমাণ ২৭৭ দশমিক ২ মিলিয়ন রুপি বেড়েছে। ২০১৮ সালে তার সম্পদ ছিল মাত্র ৩৮ দশমিক ৬৯ মিলিয়ন রুপি। নির্বাচন উপলক্ষে কমিশনে দাখিল করা মনোনয়নে তার এ সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে।

ইমরান খান আসন্ন নির্বাচনে লাহোরের এনএ-১২২ ও মেইনওয়ালির এনএ-৮৯ এই দুই আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে দুই আসন থেকেই তার মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

মনোননয়পত্রের তথানুসারে, ২০২৩ সালে তার মোট সম্পত্তির পরিমাণ বেড়ে ৩১৫ দশমিক ৯ মিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার এ বাসভবনটি নির্মাণ করতে ৪৮ দশমিক ৬ মিলিয়ন রুপি ব্যয় হয়েছে বলেও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

মনোনয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে তার কাছে নগদ অর্থ ৩১ দশমিক ৫ মিলিয়ন রুপি নগদ অর্থ রয়েছে। তবে তার মালিকানায় কোনো ব্যক্তিগত গাড়ি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X