কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কিউবায় চিকুনগুনিয়া-ডেঙ্গুতে শিশুসহ ৩৩ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিউবায় জুলাই থেকে এখন পর্যন্ত চিকুনগুনিয়া ও ডেঙ্গুতে ২১ শিশু সহ মোট ৩৩ জন মারা গেছে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী কারিলদা পেনা রাষ্ট্রীয় টিভিতে এ তথ্য জানিয়েছেন।

চিকুনগুনিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। জ্বর ও প্রচণ্ড জয়েন্ট ব্যথা এই রোগের প্রধান উপসর্গ। সাধারণত এটি প্রাণঘাতী নয়, কিন্তু এবার পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। অন্যদিকে ডেঙ্গুতে মারা গেছে ১২ জন।

চিকুনগুনিয়া ভাইরাসটি প্রথম শনাক্ত হয় জুলাই মাসে কিউবার মাতান্সাস প্রদেশে। দ্রুতই এটি দেশের ১৫টি প্রদেশেই ছড়িয়ে পড়ে। একই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেড়েছে।

কিউবা বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটে রয়েছে—খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি চলছে। এসব কারণে রোগ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, অপরিচ্ছন্নতা, আবর্জনা জমে থাকা, এবং মানুষজন পানির ট্যাংকে পানি মজুত করে রাখায় মশার উৎপত্তি বেড়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে।

মার্কিন নিষেধাজ্ঞা ও কোভিডে পর্যটন খাত ভেঙে পড়ায় কিউবায় বৈদেশিক মুদ্রার সংকট দেখা দিয়েছে। এতে মশা নিধনসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিরোধ কর্মসূচিও কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X