মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ মাস আগে থেকেই মাদুরোকে নজরে রেখেছিল যুক্তরাষ্ট্র

৫ মাস আগে থেকেই মাদুরোকে নজরে রেখেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পাঁচ মাস ধরে নিবিড়ভাবে নজরদারিতে রেখেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এ তথ্য জানিয়েছেন মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন।

শনিবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গত আগস্ট থেকেই মাদুরোর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তার চলাফেরা, অবস্থান, কোথায় যান, কী খান, কী ধরনের পোশাক পরেন—এমনকি তার পোষা প্রাণী সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এই নজরদারির ভিত্তিতেই ‘অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ’ নামে অভিযান চালানো হয়। অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়।

জেনারেল ড্যান কেইন জানান, এই অভিযানের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া চালানো হয়েছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মাত্র চার দিন আগে তিনি সামরিক বাহিনীকে অভিযানের অনুমতি দেন।

উল্লেখ্য, ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় থেকেই মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে তিনি ভেনেজুয়েলার প্রতি আরও কঠোর অবস্থান নেন।

সূত্র: এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X