বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, এবার মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আর এ পরিস্থিতিতে দেশটিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। এ হুমকি প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপ নিয়েছে।’

তিনি আরও বলেন, আমরা চাই ইরান দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসুক। কূটনৈতিক সমাধানই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া, তা আমাদের গভীর উদ্বেগের কারণ।

সৌদি সরকার এই সংকট মোকাবিলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, এ মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X