মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বাংলাদেশি কাউন্সিলরের পদত্যাগ, নেপথ্যে কী?

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও সাবিনা আক্তার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও সাবিনা আক্তার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দলটির ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার পদত্যাগ করেছেন। বাংলাদেশিদের নিয়ে তার দলের এক নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।

বিবিসির শুক্রবারের (২৮ জুন) এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে এক নির্বাচনী বিতর্কে অংশ নেন লেবার পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য স্যার কিয়ার স্টার্মার।

সোমবারের (২৪ জুন) ওই অনুষ্ঠানে তিনি এক প্রশ্নের জবাবে বাংলাদেশি অভিভাসীদের নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যদি কেউ আসে; তাদের ফেরত পাঠানো হচ্ছে না।’ এ জন্য তিনি বর্তমান সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

কিয়ারের এ বক্তব্য ভালোভাবে নেননি বাংলাদেশি অভিবাসীরা। কাউন্সিলর সাবিনা আক্তারও চরম ক্ষুব্ধ হন এবং প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এ বিষয়ে সাবিনা বলেন, ‘দলের নেতা যখন আমার সম্প্রদায়কে আলাদা করে এবং আমার বাংলাদেশী পরিচয়কে অপমান করে তখন আমি আর দল নিয়ে গর্ব করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করেছি। আমি বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলের প্রথম নারী স্পিকার এবং লেবার পার্টির একজন গর্বিত সদস্য ছিলাম। আমি সারা জীবন দলকে রক্ষা করেছি এবং এর জন্য খুব গর্বিত ছিলাম। কিন্তু এটা স্পষ্ট, আমার এবং আমার সম্প্রদায়ের কাছে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।’

এদিকে স্থানীয় রাজনীতিবিদদেরও তোপের মুখে পড়েছেন কিয়ার। এতে অনেকটা বাধ্য হয়ে ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। তার বক্তব্য ভুলভাবে মানুষের কাছে পৌঁছেছে বলে দাবি করেন।

গত বৃহস্পতিবার স্টাফোর্ডশায়ারে আরেক নির্বাচনী প্রচারণায় গিয়ে কিয়ার বলেন, ব্রিটিশ বাংলাদেশিরা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখে চলেছেন। তাদের উদ্বিগ্ন বা আঘাত করার উদ্দেশ্যে আমি কিছু বলিনি। বরং আমি আশ্বাস দিচ্ছি যে, লেবার পার্টি নির্বাচনে জয়ী হলে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করব।

যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘ডেইলি সান’ বিতর্ক অনুষ্ঠানটির আয়োজন করেছিল। নির্বাচনের আগে এ ধরনের বিতর্ক যুক্তরাজ্যে বেশ প্রভাবকের কাজ করে। এখানে দেওয়া বক্তব্য দলের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবেই ধরে নেন ভোটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X