শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে শেষবারের মতো ভাষণ দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এটিই হবে জাতিসংঘে তার শেষ ভাষণ। কারণ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তার স্থলে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে মাঠে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সংগত কারণে এবারের ভাষণ স্মরণীয় করে রাখতে চাইছেন বাইডেন। তাই অধিবেশন শুরুর ‍দিনের ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি, ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘আমরা প্রতি বছর অধিবেশনে কথা বলি। কিন্তু এবারের অধিবেশনে আরও সংকট এবং সংঘাতের তালিকা যোগ হয়েছে। যা বিশেষ মনোযোগ এবং পদক্ষেপের দাবি করে।’ বাইডেন এসব সংকট উত্তরণে প্রস্তাব পেশ করতে পারেন।

বিশ্লেষকরা বলছেন, বাইডেন এই বছরের ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি তার সমর্থন নিয়ে আলোচনা করবেন। তিনি এই দুটি দ্বন্দ্বকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামনে আনবেন। মেয়াদ শেষের মুহূর্ত হওয়ায় তার রেখে যাওয়া উদ্যোগ কী করে সংঘাতের অবসান ঘটাতে পারে তার ব্যাখ্যা দিতে পারেন। এ ছাড়া কীভাবে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে বিশ্বে শান্তি আনা সম্ভব, জাতিসংঘ সনদের লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিসহ নানা বিষয়ে বাইডেনের আলোকপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচার চালাচ্ছিলেন জো বাইডেন। কিন্তু তার স্বাস্থ্যগত কারণে দল ও দলের বাইরে থেকে সরে যাওয়ার চাপ বাড়তে থাকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অসংলগ্ন কথা বলে ব্যাপক সমালোচিত হন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন জো বাইডেন। জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দলীয় নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান বাইডেন।

এক্স পোস্টে জো বাইডেন লিখেছিলেন, আমার সরে দাঁড়ানোটা আমার দল, আমার দেশ ও আমার নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১০

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১১

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১২

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৩

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৫

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৬

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৭

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৮

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৯

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

২০
X