কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায় : ট্রাম্পপুত্রের বিস্ফোরক অভিযোগ

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি : সংগৃহীত।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি : সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী সময়ে নেওয়া এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্প জুনিয়র বলেন, ‘মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিশ্চিত করতে চায়, আমার বাবা শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে।’ বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি একে বিপজ্জনক এবং উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। আগে এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন সতর্ক ছিল, কারণ এটি রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

ফ্রান্সের জানিয়েছে, ফ্রান্স এবং যুক্তরাজ্যও একই পথে হেঁটে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাশিয়া কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে।’

এদিকে বাইডেনের এই সিদ্ধান্তে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যেও এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পপুত্রের বিস্ফোরক মন্তব্য এবং তার কড়া ভাষার সমালোচনা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের এই পদক্ষেপ শুধু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১১

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১২

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৩

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৫

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৬

নাহিদা আক্তারের রেকর্ড

১৭

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৮

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৯

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

২০
X