মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনা, ওবামার ‘গোপন সম্পর্ক’ ফাঁস

বারাক ওবামা, মিশেল ও জেনিফার। ছবি : সংগৃহীত
বারাক ওবামা, মিশেল ও জেনিফার। ছবি : সংগৃহীত

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গোপন সম্পর্ক প্রকাশ্যে এসেছে। মার্কিন এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বারাক ওবামার সঙ্গে আমেরিকান অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের গোপন সম্পর্ক রয়েছে বলে চাউর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট ভাইরাল হয়েছে। ওই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু তাদের সম্পর্কের কথা ফাঁস করেছেন।

মেলানি কিং নামের ওই নারী নিজেকে জেনিফার অ্যানিস্টনের বন্ধু দাবি করে নিজেকে তার খুব কাছের বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন।

তিনি বলেন, জেনিফার তার সঙ্গে সম্পর্কে রয়েছেন। একবার বন্ধুদের আড্ডায় তিনি এ সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। কিন্তু যা ঘটেছে সব ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে।

উল্লেখ্য, সম্প্রতি বারাক ওবামা এবং মিশেল ওবামার বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। জিমি কার্টারের শেষকৃত্যে দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় এ বিতর্ক ছড়িয়ে পড়ে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও তাদের একসাথে দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X