কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত এরদোয়ানের, নথি প্রকাশ্যে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রকাশিত নথি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রকাশিত নথি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলা ও স্থল অভিযানকে কেন্দ্র করে তুরস্ক সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ইসরায়েলের সঙ্গে বন্ধ ঘোষণা করেছিল। তবে সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলকে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশিত হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইরানের সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের পার্লামেন্ট সদস্য জেরগারলিওগলু এ অভিযোগ করেছেন। অভিযোগের পক্ষে তিনি তিনি স্যাটেলাইট ছবি ও সামুদ্রিক ডাটাও প্রকাশ করেছেন। এ সব প্রমাণে ইসরায়েলের সঙ্গে দেশটির তেল সহায়তার প্রমাণ মিলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেরগারলিওগলুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি দাবি করেন, ইসরায়েলে তেলের অন্যতম যোগানদাতা হলো তুরস্ক।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনি বলেন, আমাদের জাহাজগুলো তাদের অবস্থান ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। এরপর এগুলো ইতালির দিকে যাওয়ার ভান করেছে। কিন্তু আমরা স্যাটেলাইট চিত্র পরীক্ষা করে দেখেছি, তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছে।

এর আগে তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় নৃশংস হামলার মধ্যে এরদোয়ান ইসরায়েল সরকারের কাছে অস্ত্র বিক্রি করেছে। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে।

১৯৪৯ সালে তুরস্কের সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর এ সম্পর্ক সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং এমনকি সামরিক স্তরেও বিস্তৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X