মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওমাবার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিশেল

ওবামা দম্পতি। ছবি : সংগৃহীত
ওবামা দম্পতি। ছবি : সংগৃহীত

নিজেদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। হোয়াইট হাউস ছাড়ার পর তাদের বিচ্ছেদের বিষয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন চলে আসছিল। এ বিষয়ে একটি পডকাস্টে নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মিশেল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্প্রতি একটি পডকাস্টে নিজের বর্তমান জীবন, জনসমক্ষে কম উপস্থিতি এবং বারাক ওবামার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, এই সময়টা তিনি নিজের সুস্থতা ও মানসিক স্বস্তির জন্যই আলাদা করে নিচ্ছেন এবং সচেতনভাবেই সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

অভিনেত্রী সোফিয়া বুশের সঞ্চালিত ওয়ার্ক ইন প্রোগ্রেস পডকাস্টে মিশেল বলেন, আমি অনেক আগেই এই সিদ্ধান্তগুলো নিতে পারতাম, কিন্তু নিজেকে সে স্বাধীনতা দিইনি। মেয়েরা বড় হয়ে যাওয়ার পর এখন নিজেকে একটু আলাদা করে দেখার সুযোগ পেয়েছি।

মিশেল ওবামার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড থেকে খানিকটা সরে আসা এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় শপথ অনুষ্ঠানে কিংবা প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুপস্থিত থাকা নিয়ে নানা জল্পনা শুরু হয়—সবচেয়ে আলোচিত ছিল ওবামা দম্পতির বিচ্ছেদের গুজব।

এই প্রসঙ্গে তিনি বলেন, আমি এ বছর আমার ক্যালেন্ডার দেখেছি এবং একটি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম—যেটা অন্যদের চাওয়ার জন্য না করে, নিজের ভালোর জন্য করেছিলাম। আমরা নারীরা প্রায়ই অন্যদের হতাশ করার ভয়ে নিজেদের পেছনে সরিয়ে রাখি। তাই আমি যখন নিজেকে প্রাধান্য দিলাম, অনেকে ধরে নিলো আমি আর বারাক বিচ্ছেদের পথে।

তবে তিনি জানান, সমাজসেবামূলক কাজ থেকে তিনি পুরোপুরি সরে আসেননি। এখনো তিনি বক্তৃতা দেন, নানা প্রকল্পে যুক্ত আছেন এবং বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

নিজের আত্মজীবনী ‘বিকামিং’ বইতেও তিনি বারাক ওবামার প্রেসিডেন্সির সময় দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত মানসিক চাপের কথা অকপটে তুলে ধরেছিলেন।

সাম্প্রতিক সময়েও তিনি মার্কিন রাজনীতিতে সরব থেকেছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে কমলা হ্যারিসের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মিশিগানের এক নির্বাচনী সমাবেশে তিনি বলেছিলেন,অনুগ্রহ করে আমাদের ভাগ্য ট্রাম্পের মতো কারও হাতে তুলে দেবেন না, যিনি আমাদের সম্পর্কে কিছুই জানেন না এবং আমাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন।

বারাক ও মিশেল ওবামা ৩২ বছর ধরে বিবাহিত জীবন পার করছেন। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X