কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ওবামা

ট্রাম্পের সঙ্গে ওবামা। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে ওবামা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কেন্দ্রীয় সরকার পুনর্গঠন, অভিবাসন ও ভিন্নমত দমনে কঠোরতা এবং সংবাদমাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখাতে ট্রাম্পের প্রচেষ্টার তীব্র নিন্দা জানান।

হ্যামিল্টন কলেজে এক সাক্ষাৎকারে ওবামা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। শনিবার (৫ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশ করে এনবিসি নিউজ।

ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের সমালোচনা করে ওবামা বলেন, ‘মনে করি না, এটা আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছে, যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টা খুবই উদ্বেগজনক।’

ওবামা বলেন, ‘ভাবুন তো, আমি যদি এগুলোর কোনো একটা করতাম! কল্পনাও করা যায় না যে, যারা এখন চুপ করে আছেন, তারা ট্রাম্পের মতো আচরণ আমার কিংবা আমার পূর্বসূরিদের কাছ থেকে সহ্য করতেন?’

সাবেক প্রেসিডেন্ট বলেন, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার হরণের চেষ্টা জোরদার করেছে। যারা বাকস্বাধীনতা চর্চা করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আইন পেশার সঙ্গে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প। এ ধরণের আচরণ আমেরিকার সংবিধান পরিপন্থি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচারনা চালানোর সময় ওবামা আগেই সতর্ক করে বলেছিলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হতে পারেন।

তিনি সে সময় বলেছিলেন, ট্রাম্প শুধু হাস্যকর আচরণ করেন, তাই বলে এটা ভাবার কারণ নেই যে, তার প্রেসিডেন্সি বিপজ্জনক হবে না। ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ওবামার সেই মন্তব্য তখন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X