কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

এক ফোঁটাও তেল পাবে না যুক্তরাষ্ট্র!

এক ফোঁটাও তেল পাবে না যুক্তরাষ্ট্র!
নরওয়েতে মার্কিন জাহাজগুলো জ্বালানি পাবে না। ছবি: সংগৃহীত

নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি হাল্টবাক বাংকার্স ঘোষণা দিয়েছে, তারা আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না। মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এক্সপ্রেসের।

কোম্পানিটি জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে যেভাবে অসম্মান করেছেন, তা মেনে নেওয়া যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট যে সংযম দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তবে যুক্তরাষ্ট্র যা করেছে, তা ছিল এক প্রকার ছলনা, যা আমাদের অসুস্থ বোধ করিয়েছে। তাই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, নরওয়ের বন্দরে থাকা মার্কিন বাহিনীকে জ্বালানি সরবরাহ বন্ধ করব।

কোম্পানিটির মালিক গুনার গ্রান নরওয়ের সংবাদমাধ্যমকে জানান, ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, আমেরিকানদের এক ফোঁটাও জ্বালানি দেব না। আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেওয়ার অধিকার আমাদের রয়েছে।

তিনি আরও বলেন,

পুতিনের আগ্রাসনের পর আমরা রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ করেছিলাম। এতে আমাদের প্রতিযোগীরা বাড়তি লাভের সুযোগ পেয়েছিল। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমাদের নৈতিক অবস্থান অটুট রয়েছে। এখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমেরিকানদের জন্যও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং নরওয়ের বন্দরে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ আর জ্বালানি পাবে না। হাল্টবাক বাংকার্স বিবৃতিতে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে বলেন, আমরা মার্কিন জনগণ এবং সরকারকে সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক কেবল দুই নেতার মধ্যকার নয়, বরং আমাদের জনগণের মধ্যে ঐতিহাসিক ও মজবুত বন্ধন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X