কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের প্রতিশোধের শঙ্কার মধ্যে ইসরায়েল গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলে পৌঁছেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে। গত সপ্তাহে কাতারে ইসরায়েলি আক্রমণের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। রোববার দুপুরে রুবিও ইসরায়েলের বেনি গরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর নির্লজ্জ ও ব্যর্থ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমালোচনা করার পরই তিনি সেখানে গেলেন।

সোমবার দোহায় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। অপরদিকে ইসরায়েল গাজা পুরোপুরি ধ্বংসে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এসেছে মিসর থেকেও। অন্যান্য মুসলিম দেশগুলোও ক্ষিপ্ত। এ পরিস্থিতিতে তার সফর বিশ্ব রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে।

ইসরায়েলে যাওয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেন, ট্রাম্প এই হামলায় খুশি নন, তবে এটি ইসরায়েলিদের সঙ্গে আমাদের সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করবে। ট্রাম্প চান এটি (যুদ্ধ) শেষ হোক। ৪৮ জন জিম্মিকে একসঙ্গে মুক্তি দিয়ে যুদ্ধ শেষ করা হোক। হামাস আর হুমকি নয়, তাই আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারি। অর্থাৎ, আপনি কীভাবে গাজা পুনর্নির্মাণ করবেন, তা ভাবুন।

তিনি আরও বলেন, ‘আপনি কীভাবে নিরাপত্তা প্রদান করবেন? হামাস যাতে আর কখনো ফিরে না আসে তা নিশ্চিত করার উপায় কী? এটাই ট্রাম্পের অগ্রাধিকার... এবং এই সফরের অংশ হিসেবে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তার একটি অংশ হলো কাতারের সঙ্গে গত সপ্তাহের ঘটনাগুলো কীভাবে এর উপর প্রভাব ফেলবে।’ রুবিও আরও বলেন, কে এটি করবে, কে এর জন্য অর্থ প্রদান করবে এবং কে এই প্রক্রিয়ার দায়িত্বে থাকবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

শনিবার এক্স-এ একটি পোস্টে রুবিও বলেছেন, ইসরায়েলে তার মনোযোগ হবে জিম্মিদের ফিরিয়ে আনা, বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার উপায় খুঁজে বের করা এবং হামাসের দ্বারা সৃষ্ট হুমকি মোকাবিলা করা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X