কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোগো। ছবি : সংগৃহীত
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোগো। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চারটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সংগঠনগুলো আগে থেকেই ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিসেবে পরিচিত। বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এসব সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে তারা মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এবার সেসব প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করা হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, চারটি সংগঠন হলো- হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া ও কাতায়েব আল-ইমাম আলি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চার গোষ্ঠী আগেও ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত ছিল। এর মধ্যে কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা ২০২৩ সালেও একই তালিকায় ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান-সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠীগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করছে। তারা একাধিকবার বাগদাদের মার্কিন দূতাবাসে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

তিনি অভিযোগ করেন, নিজেদের সরাসরি সম্পৃক্ততা গোপন করার জন্য এই গোষ্ঠীগুলো প্রায়ই ভুয়া নাম ব্যবহার করে অথবা প্রক্সি বাহিনী গঠন করে হামলা চালায়। এভাবে তারা আঞ্চলিক অস্থিরতাকে আরও জটিল করে তুলছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে।

আন্তর্জাতিক মহল মনে করছে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে ওয়াশিংটনের মতে, মার্কিন নাগরিক ও স্বার্থ রক্ষায় এটি ছিল অত্যন্ত জরুরি পদক্ষেপ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X