কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নতুন চুক্তি প্রস্তাব

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব করেছে ইরান। দেশটি সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে উভয় পক্ষের অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে জ্বালানি, খনিজ ও উড়োজাহাজ কেনাবেচার বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ইরানি কূটনীতিক এ কথা জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসন এবং নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে চলতি মাসে আবারও আলোচনা শুরু করে দুই দেশ। আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে বলে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান ও সমঝোতাকে অগ্রাধিকার দিচ্ছেন। যদিও তা নাও হতে পারে। ইরানের সঙ্গে সফল চুক্তি আগে কেউ করতে পারেনি, তবে আমরা চেষ্টা করব।

অন্যদিকে, হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দেওয়া ইরান রোববার তুলনামূলক নমনীয় অবস্থান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানবারি আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে বলেন, চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে হলে দ্রুত ও উচ্চ অর্থনৈতিক লাভজনক খাতে যুক্তরাষ্ট্রেরও সুবিধা থাকতে হবে।

তিনি জানান, যৌথ তেল ও গ্যাসক্ষেত্র, খনিজ খাতে বিনিয়োগ এবং উড়োজাহাজ ক্রয়সহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় আলোচনায় রয়েছে। ঘানবারির দাবি, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ যথাযথভাবে নিশ্চিত করতে পারেনি।

২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

রয়টার্সের এক সূত্র জানিয়ে, মার্কিন প্রতিনিধি দল মঙ্গলবার জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিষয়টি রোববার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাও নিশ্চিত করেন। রুবিও বলেন, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য যাচ্ছেন, ফলাফল কী হয় তা দেখা যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় পরোক্ষ পারমাণবিক আলোচনায় অংশ নিতে রওনা হয়েছেন। তিনি সেখানে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধানের সঙ্গেও বৈঠক করবেন।

উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বিবিসিকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সমঝোতায় ইরান প্রস্তুত। তিনি বলেন, চুক্তি করতে যুক্তরাষ্ট্র কতটা আন্তরিক, তা প্রমাণের দায়িত্ব এখন ওয়াশিংটনের।

ইরানের পারমাণবিক প্রধানের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সর্বোচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে ইরান রাজি হতে পারে। তবে শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান সম্মত হবে না। এটি অতীত আলোচনার অন্যতম বড় অচলাবস্থা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১০

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১১

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১২

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৩

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৪

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৬

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৭

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৮

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৯

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

২০
X