কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন হামলার পুরোনো ছবি
মার্কিন হামলার পুরোনো ছবি

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত সাম্প্রতিক এই অভিযানে নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ওয়াশিংটনের। খবর আলজাজিরার।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইউএস সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, শুক্রবারের অভিযানে তিনজন নিহত হন। বিবৃতিতে ঘটনাটিকে প্রাণঘাতী সামরিক আঘাত হিসেবে বর্ণনা করা হয় এবং বলা হয়, এটি এমন এক এলাকায় চালানো হয়েছে যা মাদক পাচারের পরিচিত রুট।

তবে নিহত ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক এ ঘটনার পর পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরু থেকে প্রায় ৪৩টি অভিযানে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লাতিন আমেরিকার কয়েকজন নেতা, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এ ধরনের অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই; সেখানে এভাবে অভিযান চালানো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, আউটবোর্ড ইঞ্জিনযুক্ত একটি স্থির নৌযান হামলার পর আগুনে পুড়ছে এবং ভেসে যাচ্ছে। ভিডিওটি ইউএস সাউদার্ন কমান্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে চলতি সপ্তাহেই একই কমান্ড জানায়, তারা প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে তিনটি পৃথক অভিযানে মোট ১১ জনকে হত্যা করেছে।

এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমবিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সাউল বলেন, নৌযানে হামলার ঘোষণা আসলে সমুদ্রে বেসামরিক লোকজন হত্যার স্বীকারোক্তির সামিল। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে জাতীয় বা আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি করার আহ্বান জানান।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X