কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হবে। তিনি ইরানের নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের ‘বিকৃত ও জঘণ্য মানুষ’ বলে উল্লেখ করেন। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় ২০০টির বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের নেতারা এখন লুকিয়ে আছেন। তিনি আরও দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই ইরানে। লেবাননেও সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইরান ও তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল লেবাননেও বিমান হামলা অব্যাহত রেখেছে।

এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X