কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স

মার্কিন স্পেশাল ফোর্স। ছবি: সংগৃহীত
মার্কিন স্পেশাল ফোর্স। ছবি: সংগৃহীত

ভয়াবহ সংঘর্ষের পর ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, সংঘর্ষের পর তাকে উদ্ধার করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা জানান, ‘প্রচণ্ড গোলাগুলির’ পর বিধ্বস্ত এফ-১৫ই বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে।

আলজাজিরাকে দেওয়া তথ্যে ওই কর্মকর্তা জানান, নিখোঁজ মার্কিন বিমান সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখনো সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।

এদিকে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদে বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেপাল ফোর্স। অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে হত্যা করতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে তাকে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১১

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১২

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১৩

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৪

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১৫

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১৬

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৭

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৯

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

২০
X