শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রস্তাব নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়।

সোমবার (০৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেটি আর বাড়ানো হবে না এবং মঙ্গলবারই হচ্ছে চূড়ান্ত ডেডলাইন। এর আগে একাধিকবার ইরানকে দেওয়া সময়সীমা বাড়ালেও এবার তিনি স্পষ্ট করে জানান, আর কোনো ছাড় দেওয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলমান সংঘাত শেষ করতে ইরান একটি প্রস্তাব দিয়েছে, যা ‘গুরুত্বপূর্ণ’ হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে, এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। কিন্তু এটি যথেষ্ট ভালো নয়।

তিনি আরও দাবি করেন, ইরান চাইলে খুব দ্রুত যুদ্ধের ইতি টানা সম্ভব। যদি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তারা কী করতে হবে, তা জানে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করেছে বার্তাসংস্থা রয়টার্স। তারা বলছে, সোমবার থেকেই কার্যকর হয়ে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে। একইসঙ্গে হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। যুদ্ধবিরতির যে প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্র হাতে পেয়েছে, তাতে কী রয়েছে তাও তুলে ধরেছে বার্তাসংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এই প্রস্তাবের একটি রূপরেখা তৈরি করে তা রোববার রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। এতে দুই ধাপের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি, এরপর একটি পূর্ণাঙ্গ চুক্তি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রস্তাবটির কিছু বিষয় উল্লেখ করেছে। সেগুলো হলো, চুক্তির প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে। চুক্তির প্রস্তাবটি হবে দুই ধাপের। প্রথমে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি।

প্রতিবেদনে আরও বলা হয়, চূড়ান্ত চুক্তিতে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল। পাশাপাশি জব্দ সম্পদ মুক্তির বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের অঙ্গীকার অন্তর্ভুক্ত হবে। তবে প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স। এ বিষয়ে পাকিস্তানও কোনো মন্তব্য করতে চায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X