কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে ১০ প্রস্তাব দিয়েছে ইরান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান। যুদ্ধে নিজেদের জয়ী দাবি করে আলোচনার জন্য দেশটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তাদের ১০ দফার প্রস্তাব জমা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরান আরও জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু হবে। তাসনিম নিউজ এজেন্সি খবরে বলা হয়, যদি উভয় পক্ষ সম্মত হয়, তবে আলোচনার সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে।

এদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়। ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ দফার পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ শেষের প্রস্তাব গ্রহণ করবে না।

ইরানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের এই ১০ দফার প্রস্তাবের মধ্যে রয়েছে—ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিয়ন্ত্রিত পারাপার, ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধের সমাপ্তি এবং আঞ্চলিক সব ঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার।

এই প্রস্তাবের মধ্যে আরও রয়েছে—সকল প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা।

ইরানের ১০ দফা প্রস্তাবগুলো হলো:

১. যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে আক্রমণ না করার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করতে হবে।

২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করতে হবে।

৪. সকল প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৫. সকল পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৭. আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নরস-এর সব প্রস্তাব বাতিল করতে হবে।

৮. ইরানের ওপর চাপিয়ে দেওয়া ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৯. এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধরত সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।

১০. ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

আলোচনার ভিত্তি হিসেবে এই শর্তগুলো মেনে নেওয়ার মাধ্যমে ট্রাম্প তার হতাশাজনক হুমকি এবং ধোঁকাবাজি থেকে পিছু হটেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X