কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুঁশিয়ারির পরেও হরমুজ পাড়ি দিল ৪ জাহাজ

হরমুজ প্রণালি পার হচ্ছে ৪টি জাহাজ। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি পার হচ্ছে ৪টি জাহাজ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে গত রাত থেকে ৪টি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে।

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, উল্লিখিত সময়ের (গ্রিনিচ সময় দুপুর ২টা) পর থেকে ইরানের বন্দরগুলোতে যেসব নৌযান প্রবেশ করবে ও বের হবে, সেগুলোর ওপর কার্যকর করা হবে।

যুক্তরাজ্যের সময় অনুযায়ী গত রাত ৯টা ৫২ মিনিটে সেন্টকম তাদের বিবৃতি দেওয়ার পর থেকে মেরিন ট্র্যাফিকের দেওয়া ট্র্যাকিং ডেটা মতে, চারটি জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে। সবগুলোকেই তেল, গ্যাস বা রাসায়নিক ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে।

তবে এসব জাহাজের সঙ্গে ইরানের কোনো সংযোগ পায়নি বিবিসি এবং এগুলোর কোনটি ইরানের বন্দর থেকে এসেছে বা ইরানের কোন বন্দরে যাচ্ছে, এরকম কোনো তথ্যও পাওয়া যায়নি।

এছাড়া, এই চারটি জাহাজের কোনোটিই তাদের গন্তব্য হিসেবে ইরানি বন্দরের নাম উল্লেখ করেনি।

এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন নৌবাহিনী যেসব জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সেগুলোকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক পর্যায়ে আমরা এমন একটি অবস্থায় পৌঁছাব যেখানে সব জাহাজকেই ভেতরে প্রবেশ এবং সব জাহাজকেই বাইরে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত তেমনটা ঘটতে দেয়নি।

কালবেলা/আইএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১১

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১২

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৩

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৪

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৫

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৬

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৭

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৯

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X