কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধে সাহায্য না করায়’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওপর ‘বিস্মিত’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, মেলোনি আর আগের মতো নেই। এছাড়া ইতালিও আর আগের মতো দেশ থাকবে না, সুযোগ পেলে ইরান দুই মিনিটে উড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এর আগে সোমবার মেলোনি প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেন। বিশেষ করে পোপ লিওর উদ্দেশে ট্রাম্পের করা আক্রমণাত্মক বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে মেলোনির সঙ্গে তার কোনো কথা হয়নি। তিনি বলেন, ‘কারণ তিনি (মেলোনি) আমাদের ন্যাটোর কাজে সাহায্য করতে চান না, পারমাণবিক অস্ত্র নির্মূল করতেও আমাদের সহায়তা করতে চান না। আমি যা ভেবেছিলাম, তিনি তার চেয়ে অনেক আলাদা।’

এ সময় তিনি ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা উল্লেখ করেন, যদিও তেহরান সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে। ট্রাম্প আরও যোগ করেন, ‘তিনি আর সেই আগের মানুষটি নেই, এবং ইতালিও আর আগের মতো দেশ থাকবে না।’

ট্রাম্প ইতালির অভ্যন্তরীণ ও জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন তুলে জিজ্ঞেস করেন, ‘ইরানি তেল পাওয়ার জন্য আপনাদের প্রেসিডেন্ট কিছুই করছেন না, এটা কি আপনাদের পছন্দ?’ এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে তিনি চাইলে ইরানের তেল ‘দখল’ করতে পারেন।

তিনি আরও বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি তার ওপর খুবই বিস্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’

ট্রাম্প দাবি করেন, ‘ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না তাতে তার (মেলোনি) কিছু যায় আসে না, অথচ সুযোগ পেলে ইরান দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।’

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প পোপ লিও-কে ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার আহ্বান জানান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে হোয়াইট হাউস ও ভ্যাটিকানের মধ্যে চলমান প্রকাশ্য বিরোধ আরও জোরালো হলো।

ট্রাম্প বলেন, ‘দয়া করে কেউ পোপ লিও-কে বলুন যে, গত দুই মাসে ইরান অন্তত ৪২ হাজার নিরপরাধ ও সম্পূর্ণ নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করেছে। ইরানের কাছে পারমাণবিক বোমা থাকা একেবারেই অগ্রহণযোগ্য।’

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X