কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের তাড়া খেয়ে যেভাবে হরমুজ থেকে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে গত সপ্তাহে সংঘটিত একটি উত্তেজনাপূর্ণ সামরিক মুখোমুখি অবস্থান নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। তাদের অনুসন্ধানে জানা গেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছিল, যার পরপরই মার্কিন বাহিনী দ্রুত হরমুজ থেকে পালিয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ১১ এপ্রিল হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনী ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে এই মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফি (ডিডিজি-১২) এবং ইউএসএস ফ্র্যাংক ই পিটারসন (ডিডিজি-১২১) প্রথম সতর্কবার্তা উপেক্ষা করলে আইআরজিসি নৌবাহিনী জাহাজ দুটির ওপর ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র লক করে।

এরপর মার্কিন বাহিনীকে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি প্রণালি ত্যাগ না করে, তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন সেনারা আইআরজিসির কাছে ১৫ মিনিট সময় চায়।

জানা গেছে, এই সময়ের মধ্যে তারা নিজেদের কমান্ডের সঙ্গে যোগাযোগ করে নির্দেশনা নেওয়ার চেষ্টা করে। পুরো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত মার্কিন ডেস্ট্রয়ারগুলো দ্রুত এলাকা ত্যাগ করে।

এর আগেও ১২ এপ্রিল প্রকাশিত এক অনুসন্ধানে প্রেস টিভি জানিয়েছিল, ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মার্কিন বাহিনী এক অভিযান চালায়, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন নৌবাহিনীর এই দুইটি আরলেই বার্ক শ্রেণির ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি নৌবাহিনী তা প্রতিহত করে এবং পিছু হটতে বাধ্য করে।

তদন্তে দাবি করা হয়, জাহাজ দুটি নিজেদের পরিচয় গোপন করে ওমানের বাণিজ্যিক জাহাজ হিসেবে ছদ্মবেশে সমুদ্রপথে চলাচল করছিল। তারা উপকূলের খুব কাছাকাছি ও অগভীর পানির পথ ব্যবহার করে গোপনে অগ্রসর হওয়ার চেষ্টা করে, যাতে আইআরজিসি বাহিনী তাদের শনাক্ত করতে না পারে।

তবে ফুজাইরাহ উপকূলের আশপাশে টহলরত আইআরজিসি নৌবাহিনী আগেই এই কৌশল শনাক্ত করে এবং দ্রুত ব্যবস্থা নেয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই ব্যর্থ অভিযানটি মূলত যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের নৌবাহিনীর প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X