কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান চুক্তি না করলে যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তি না করলে মার্কিন সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং তার নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করবে বলেও জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে।গোলাবারুদসহ সবকিছুই প্রচুর পরিমাণে আছে। যুদ্ধবিরতির সময় আমরা এগুলো মজুদ করেছি এবং সম্ভবত ইরানও কিছুটা মজুদ করেছে।

তিনি বলেন, আমাদের হাতে অত সময় নেই, চুক্তি না হলে আমি যুদ্ধবিরতি বাড়াতে চাই না। যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা।

তিনি আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছালে ইরান খুব ভালো অবস্থানে আসতে পারবে। কারণ আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের আর কোনো বিকল্প নেই।

এদিকে আজ ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার ও অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য সাধনের জন্য অভিযুক্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক আগ্রাসন এবং পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইতিহাস; তা বিবেচনা করেই পরবর্তী দফার আলোচনা বন্ধ রয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধিদল পাঠানো হয়নি। ফলে, যুদ্ধবিরতির বৈঠকে ইরানের অংশগ্রহণ একটি বড় প্রশ্ন হিসেবেই রয়ে গেছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X