কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, পাঠানো হচ্ছে না প্রতিনিধি দল

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি বলেছি, ‘না, তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইটে সেখানে যাচ্ছ না। আমাদের হাতেই সব শক্তি রয়েছে। তারা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে থেকে আলোচনা করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষে দেশটি ত্যাগ করেছেন বলে জানা গেছে। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে চলমান যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহযোগিতার বিষয় নিয়েও মতবিনিময় হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে পাকিস্তান কী উপস্থাপন করেছে তা বিস্তারিত জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X