কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, তামাকজাতীয় পণ্য, বিদেশি কাজুবাদাম, আমদানিকৃত মধুসহ বিভিন্ন পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যাবে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু চৌধুরী।

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটির মূল প্রতিপাদ্য হলো ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’।

প্রস্তাবিত বাজেটে পণ্যমূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে সিগারেট ও তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ, ভেপ, বাংলাদেশে প্রস্তুতকৃত বিলাতি মদ, ১২০০-১৬০০ সিসি পর্যন্ত আইসি ইঞ্জিনবিশিষ্ট গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, কপার টিউব, আমদানিকৃত কোল্ড রোলড এবং কোটেড কয়েল ও শিট, আমদানিকৃত ১ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার, আমদানিকৃত ১২০০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর।

এছাড়া এই তালিকায় রয়েছে আমদানিকৃত মধু, আমদানিকৃত কফি, আমদানিকৃত কাজুবাদাম, আমদানিকৃত খেলনা, আমদানিকৃত টাইলস, আমদানিকৃত টয়লেট ও বেসিন, আমদানিকৃত শার্টিং, প্যান্টিং ও স্যুটিং ফ্যাব্রিক্স, আমদানিকৃত মাইক্রোওয়েভ ওভেন, আমদানিকৃত পাথরের চিপস, আমদানিকৃত সব ধরণের লাইটার ও লাইটারের পার্টস, এম.এস প্রোডাক্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে : ১২ দলীয় জোট 

করমুক্ত আয়সীমা বাড়ল, বাতিল ৫% করহার; সারা বছর রিটার্ন দেওয়ার সুযোগ

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফাইজা 

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আল্টিমেটাম

দোকানপাট-শপিংমল খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রজ্ঞা-আত্মার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি চালু হচ্ছে

যে কারণে তড়িঘড়ি করে অস্ট্রেলিয়া যাচ্ছেন আরিফিন শুভ

চমক নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

১০

ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ  / টিকে গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক 

১২

ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১৩

১০ টাকার জেরে আয়েশা হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৪

এই ১০ অভ্যাস অনুসরণ করলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে

১৫

ষষ্ঠ শ্রেণি থেকে সবার জন্য কারিগরি শিক্ষা

১৬

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

১৭

বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ, মেসি-ম্যারাডোনা-পেলে কোথায়?

১৮

শিক্ষায় বরাদ্দ বাড়ল প্রায় ৫০ হাজার কোটি টাকা

১৯

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

২০
X