কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি ভবন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি ভবন। ছবি : সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা।

পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে (এইচএএসসি) জানান, ব্যয়ের বড় অংশই খরচ হয়েছে গোলাবারুদ কিনতে।

বুধবার (২৯ এপ্রিল) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এ তথ্য জানানোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ হিসাব জানতে চাওয়া হচ্ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। বর্তমানে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যার মধ্যে ৩টি বিমানবাহী রণতরীও রয়েছে।

সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। পাশাপাশি বিভিন্ন কৃষিপণ্যের দামও বেড়েছে।

এদিকে, ইরান যুদ্ধ ঘিরে জনমতেও প্রভাব পড়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি জনসমর্থন কমে ৩৪ শতাংশে নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই', বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১০

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১১

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১২

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৩

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৪

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৫

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৬

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৭

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৮

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৯

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

২০
X